সর্বশেষ

পাবনা সংবাদ

পাবনায় শিশু কলি হত্যাকারীর বিচার ও ফাঁসির দাবিতে রাস্তায় এলাকাবাসী

পাবনায় ১০ বছর বয়সী স্কুলছাত্রী কামরুন্নাহার কলিকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় বিচারের দাবিতে রাজপথে নেমেছে এলাকাবাসী ও সহপাঠীরা। পাবনা জেলা পরিষদের সামনে আয়োজিত এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে খুনিদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়। নিখোঁজের সাত দিন পর বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হওয়া এই শিশুর হত্যাকাণ্ডকে কেন্দ্র করে পুরো জেলায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
চাটমোহর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন শনিবার, ৮ পদে লড়ছেন ১৪ প্রার্থী

পাবনার চাটমোহর উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ও সাধারণ সভা আগামীকাল শনিবার (২৯ আগস্ট) অনুষ্ঠিত হতে যাচ্ছে। ৮টি পদের বিপরীতে মোট ১৪ জন প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। উৎসবমুখর পরিবেশে ৩১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে আগামী দুই বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করবেন।

পাবনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

সারা দেশের মতো পাবনাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযথ মর্যাদার মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শের ওপর এক বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

পাবনায় নৌযান শুমারি সফল করতে বর্ণাঢ্য র‍্যালি

পাবনায় ‘নৌযান শুমারি সফল করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি’ স্লোগানকে সামনে রেখে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির লক্ষ্য দেশের নৌযান খাতের সঠিক তথ্য সংরক্ষণ করা। নৌপথে চলাচলকারী নৌযানের সঠিক পরিসংখ্যান দেশের উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান সংশ্লিষ্টরা।

পাবনায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ শুরু

পাবনায় নানা কর্মসূচির মধ্য দিয়ে শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ। এ উপলক্ষে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও গুরুত্বপুর্ণ আলোচনা সভার আয়োজন করা হয়। “রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই স্লোগানকে সামনে রেখে মৎস্য উৎপাদন বৃদ্ধিতে জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

পাবনায় প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন সাবেক এমপি পুত্র রাসেল

পাবনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য মকবুল হোসেনের ছেলে গোলাম হাসনাইন রাসেল ৪ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে তাঁর মায়ের জানাজায় অংশ নিয়েছেন। কড়া পুলিশি পাহারায় পাবনা কারাগার থেকে তাঁকে ভাঙ্গুড়া উপজেলার নিজ বাড়িতে নিয়ে আসা হয়। মায়ের বিদায়বেলায় তাঁর এই সংক্ষিপ্ত আগমন এলাকায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।